শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় পঁচা গুড়ে রঙ-হাইড্রোজ মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুরের গুড়

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:08 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পঁচা গুড়ে রঙ-হাইড্রোজ মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুরের গুড়

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী জেলা শহরের উত্তর পৈরতলায় এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এসময় তার সাথে ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ একটি দল।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, আমরা মিষ্টির গাদ দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল এমন খবরের ভিত্তিতে সেই কারখানায় অভিযান চালায়। কিন্তু আমরা পৌঁছার আগেই তারা মিষ্টির গাদ গুলো প্রসেসিং করে ফেলে। সেই কারখানায় গিয়ে দেখা যায়, চিনি পুড়িয়ে খাওয়ার উপযোগী নয় এমন রঙ, হাইড্রোজ ও সেকারিন মিশ্রিত করে ভেজাল খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। তারা পঁচা মেয়াদোত্তীর্ণ গুড়ে এসব উপাদান ব্যবহার করে খেজুরের গুড় তৈরি করছিল। সেখান থেকে ১২০ কেজি ভেজাল গুড়, ১০০ কেজি ভেজাল তিললাই (কদমা) ও অননুমোদিত রঙ, হাইড্রোজ  এবং সেকারিন জব্দ করা হয়েছে। ওই কারখায় এছাড়াও ৩৫ বস্তা চিনি পাওয়া যায়৷ কারখানার মালিক সাদেক মিয়াকে পাওয়া যায়নি, তার স্ত্রী বাহিজা বেগমকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ লংঘন করায় এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও জানান, ওই কারখানা থেকে ভেজাল গুড় তৈরি করে শহরের আনন্দ বাজারে তাদের নিজস্ব দোকানে বিক্রয় করে আসছিল। শীতের মৌসুমে খেজুরের গুড়ে চাহিদা বেশি থাকায় তারা এই অসাধু উপায়ে ভেজাল গুড় তৈরি করে বিক্রি করে আসছিল।

Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |