স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ সর্বশেষ আপডেট : ৮:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন মিয়া (৪৫) নামে এক ওয়ার্কশপ মালিক মারা গেছেন। শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে শহরতলীর বিরাসার এলাকায় এই এ ঘটনা ঘটে। মহসিন মিয়া উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিরাসার বাসস্ট্যান্ডের দক্ষিণ-পূর্ব পাশের ঢাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মহসিন মিয়া কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিয়ম মেনে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Posted ৮:০৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর