শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় নদী-প্রকৃতি সুরক্ষায় তরী’র ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:53 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নদী-প্রকৃতি সুরক্ষায় তরী’র ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ

ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারী) পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারে ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করে ‘তরী বাংলাদেশ’।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেক চৌধুরী।

সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী।

এসময় বক্তব্য রাখেন তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহাররঞ্জন সরকার, কবির হোসেন কানু, আজিজুল হক, নাফিজ আহমেদ সেলিম, মো. রুবেল মিয়া ও এহতেশাম চৌধুরী জনি প্রমূখ।

সভায় নদী ও প্রকৃতি তথা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয় গুলো তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো পলিথিন। ব্যবহৃত বর্জ্য ও পলিথিন যত্রতত্র ফেললে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয় গুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।পলিথিন অপচনশীল হওয়ায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা এবং নদীর নাব্যতা। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার আইন প্রয়োগ করে বন্ধ করার দাবি জানান বক্তারা।

বক্তারা তাদের আলোচনায় পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |