শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বছরের প্রথম দিন শুরু হচ্ছে অদ্বৈত মেলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বছরের প্রথম দিন শুরু হচ্ছে অদ্বৈত মেলা

২০২৩ সালের প্রথম দিন ১ থেকে ৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মেলা অনুষ্ঠিত হবে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিনদিন ব্যাপী এ মেলায় থাকবে সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসের সহায়তায় তিতাস আবৃত্তি সংগঠন মেলার আয়োজন করেছে। এ বছর অদ্বৈত সম্মাননা পাচ্ছেন মানিক রতন শর্মা।

আয়োজকদের সূত্র জানায়, ১ জানুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে সাংস্কৃতিক পর্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২ জানুয়ারি ছড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দূস। সাংস্কৃতিক পর্বে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেষের দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। সাংস্কৃতিক পর্বে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন জানান, করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর এবার মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে প্রস্তুতিও শেষ পর্যায়ে। প্রতিবছরও মতো এবারও একজনকে অদ্বৈত সম্মাননা দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক পর্বে দেশের স্বনামধন্য আবৃত্তিশিল্পীদের বাইরেও ভারত থেকে শিল্পীরা অংশগ্রহন করবেন।

 

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |