শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় নকল ঔষধ ক্রয়-বিক্রয় প্রতিরোধের আহবান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:23 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নকল ঔষধ ক্রয়-বিক্রয় প্রতিরোধের আহবান

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঔষধ ক্রয়-বিক্রয় ইনভয়েস/ ক্যাশ মেমোর মাধ্যমে করি,নকল,ভেজাল ও নিম্নমানের ঔষধ প্রতিরোধ করি’ এই স্লোগান নিয়ে নকল, ভেজাল, আন-রেজিস্টার্ড ঔষধ এবং প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকালে শহরের কে.দাস মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক মো. শাহজালাল ভুইয়া।

এসময় কোর্ট রোড, ছাতিপট্টি ও নিউ মার্কেট রোড কমিটির পরিচালক বিসিডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্ট সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আহাম্মদ হোসেন, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু কাউসার।

এসময় বক্তারা বলেন, ভেজাল ঔষধ যাতে বাজারে সয়লাব না হয় আমাদের সচেতন থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঔষধের অসচেতনার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। আন-রেজিস্টার্ড ঔষধ যাতে বাজারে সয়লাভ না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। নকল ভেজাল ঔষধের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকতে হবে। নকলবাজদের বিরুদ্ধে আমরা সবসময় এক থাকবো। সিভিল সার্জন মহোদয় সকলে আমাদের পাশে আছেন। আমাদের সবাইকে এক হতে হবে নকল ঔষধ আমরা বিক্রিয়- ক্রয় করবো না। ভেজাল ঔষধ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | শনিবার, ২২ জুলাই ২০২৩

The Daily Sarod |