স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়া ক্রয় মূল্য থেকে প্রায় ৭০ শতাংশ বেশি দামে বিক্রয় এবং ক্রেতার সাথে প্রতারণার অভিযোগে ৩টি জুতার দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে জেলা শহরের ফরিদুল হুদা রোডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অধিক মুল্যে জুতা বিক্রির দায়ে গোল্ডেন মাইল ও এলিগ্যান্স ফুটওয়্যার নামের দুইটি জুতার দোকান ক্রয় মূল্য থেকে প্রায় ৭০ শতাংশ বেশি দামে জুতা বিক্রয় করে আসছিল। তাই গোল্ডেন মাইলকে ৫ হাজার টাকা এবং এলিগ্যান্স ফুটওয়্যারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফুটপ্রিন্ট নামের একটি জুতার দোকান স্টেপ ব্যান্ডের সাইনবোর্ড ব্যবহার করে অন্য জুতা বিক্রয় করে আসছিল। ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগে ফুটপ্রিন্ট জুতার দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত দোকানদাররা জরিমানার টাকা পরিশোধ করেছেন। তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৯:১০ পিএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya