শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ভাংচুর, একজনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৯ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:35 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ভাংচুর, একজনের অবস্থা আশঙ্কাজনক

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে অন্তত ১০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়া গ্রামে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৬জন আহত হয়েছেন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় আতাউল্লাহ (১৮) নামের এক তরুণকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে কালিসীমা খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে সিন্দুউড়া গ্রামের উম্মত আলী গোষ্ঠীর সোহেল মিয়ার ছেলে মুস্তাকিমের সাথে একই গ্রামের কিমুদ্দি গোষ্ঠীর আতাউল্লাহর বাকবিতন্ডার পর হাতাহাতি হয়। এর জের ধরে রাতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ১০টি ঘর কুপিয়ে ভাংচুর করা হয়। এ সময় তারা স্বার্ণলঙ্কার নগদ টাকা, গবাদি পশুসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় ৬জন আহত হয়। এরমধ্যে আতাউল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী অপ্রীতিকর ঘটনা রোধে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | শনিবার, ২৯ জুলাই ২০২৩

The Daily Sarod |