শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, আহত ৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 1:39 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রোহান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সদর-বিজয়নগরের শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোহান সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা কাজী বাড়ির কাজী আতিকের ছেলে।

এই ঘটনায় আরও ৫ তরুণ আহত হয়েছেন। আহতরা হলেন, শহরের মধ্যপাড়ার খোকন মিয়ার ছেলে রিজু (২১), মেড্ডা এলাকার হানিফ মিয়ার ছেলে হৃদয় (১৮), একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাইফ (১৮), সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের সালু মিয়ার ছেলে নাদিম (২১) ও একই এলাকার নজরুল (১৮)।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নবনির্মিত শেখ হাসিনা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ৬জন তরুণ আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখান থেকে রোহান নামের একজনকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। সেখানে পুলিশ পাঠানো হচ্ছে। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Facebook Comments Box

Posted ১:৩৯ পিএম | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

The Daily Sarod |