শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দোকান থেকে দেড় কোটি টাকার মোবাইল চুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:10 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দোকান থেকে দেড় কোটি টাকার মোবাইল চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের প্রধান সড়কের একটি বিপনি বিতানের দুটি দোকান থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র‍্যান্ডের মোবাইল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে শহরের এলআর প্লাজায় মোবাইল মেলা নামের দুটি দোকানে এই ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

দুটি দোকানের মালিক জিসান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমি মার্কেটে আসি। এসে দেখি দোকানের সাটার লাগানো, তবে তালা গুলো খোলা। পরে দোকানের ভেতরে ঢুকে দেখি সব দামি ব্র‍্যান্ডের ২০০ শতাধিক মোবাইল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, এরমধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ৭ প্রো, অপোর বিভিন্ন মডেলের, ভিভোর বিভিন্ন মডেলের, শাওমি বিভিন্ন মডেলের, ওয়ান প্লাস ব্র‍্যান্ডের বিভিন্ন মডেলের, স্যামসাংয়ের, স্যামসাং ফোল্ড-৩ মডেলের, ফোল্ড-৪ মডেলের, ফ্লিপ-৩ মডেলের ও ফ্লিপ-৪ মডেলের মোবাইল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দোকানে গণনা চলছে, হিসেবের পর বাকি কত গুলো মোবাইল নিয়ে গেছে তা জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। চুরির বিষয়টিতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

The Daily Sarod |