শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ জাল উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৮ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 9:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ জাল উচ্ছেদে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে অবৈধ বিভিন্ন প্রকার জাল উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) বিকেলে তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে  মজলিশপুর ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোনাববর হোসেন।

এসময় প্রায় ত্রিশটি অবৈধ রিং জাল, দুই হাজার মিটার কারেন্ট জাল,  ১৫টি খেও উচ্ছেদ এবং খেও থেকে নব্বইটি বাঁশ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমানও তরী বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল। তাদের সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

অভিযানকালেএকজনকে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে অপরাধ আর করবে না বলে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত জাল আনন্দ বাজার ঘাটে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

–রাফি/-

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | সোমবার, ০৮ জুলাই ২০২৪

The Daily Sarod |