স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১২ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 9:13 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নাজমুল করিম (৩৫) ও হিমেল (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এই দূর্ঘটনার ঘটে। নিহত নাজমুল বিকাশের ডিস্ট্রিবিউশনের সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নাজমুল করিম ও হিমেল সকালে বিকাশের অফিসিয়াল কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ঘাটুরা নামক এলাকায় তাকে একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলে নিহত হন এবং হিমেল গুরুতর আহত হয়। গুরুতর আহত হিমেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশুগঞ্জে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া বিকাশের পরিবেশক মেসার্স খান সন্সের চেয়ারম্যান মাইনুদ্দিন খান পাশা জানান, তারা দুজন সুহিলপুর ও খাঁটিহাতা মোড় এলাকায় দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থা ঢাকা নেওয়ার পথে মারা যান৷
Posted ৯:১৩ পিএম | সোমবার, ১২ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya