স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৩ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 9:55 pm
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সাদেকুল ইসলাম (২৫) এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের সরকারি কলেজ রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাদেকের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাইয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের খতমে নবুওয়ত মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুব্রত সাহা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ অভিমুখে যাচ্ছিলো। এসময় পাঞ্জাবি পাজামা পরিহিত একটি যুবক রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে যুবকটি গুরুতর আহত হলে তাকে পথচারী উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৯:৫৫ পিএম | বুধবার, ০৩ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya