শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটায় নিহত নারীর মরদেহ ভেসে উঠলো খালে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটায় নিহত নারীর মরদেহ ভেসে উঠলো খালে

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি খাল থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের কাউতুলী এলাকায় কুরুলিয়া খাল ( এন্ডারসন খাল) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ঢাকা-চট্রগ্রাম রেলপথের কাউতুলী ব্রিজ এলাকায় এই নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, বিকেলে এক নারী মরদেহ কাউতুলী এলাকায় কুরুলিয়া খালের দুই সেতুর মাঝামাঝি ভাসতে দেখে ৯৯৯-এ কল দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে কাউতুলী রেলসেতু  এলাকায় ট্রেনে কাটা পড়ে এই নারী নিহত হয়েছে। পরে খালের পানিতে পড়ে ভেসে মরদেহটি এখানে এসেছে। কারণ তার পায়ে, পায়ের ঘুড়ালি সহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে গেছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |