স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ সর্বশেষ আপডেট : ১১:০৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্বামীর ছুরিকাঘাতে জান্নাতুল ফেরদৌসী (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকালে জেলা শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল একই জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীরপাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে।
কাউসার মোল্লা জেলা সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে। কাউসার অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, কাউসার ও জান্নাতুল বিয়ের পর তারা সুখে শান্তিতেই বসবাস করে আসছিল। তারা জেলা শহরের কলেজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী জান্নাতুলের সঙ্গে স্বামীর কলহ চলতো। বুধবার সকালে কাউসারের জুয়া খেলা ও পরকিয়া নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে কাউসার ধারালো ছুরিকাঘাতে জান্নাতুলকে হত্যা করেন।
এ ব্যাপারে সদর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

Posted ১১:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর