স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:27 pm
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর মিছিলে গুলিতে ছাত্রলীগের কর্মী আয়াশ রহমান ইজাজ (২৩) হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল করেছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার (৬ জুন) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে এই মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা।
এরআগে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে নিহত আয়াশ রহমান ইজাজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা। সেখান থেকে রাত ১১টার দিকে মরদেহ নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার সুহিলপুর গ্রামে নিয়ে দাফন করা হয়।
এদিকে, ১৬জনকে আসামী করে নিহত ইজাজের বাবা হাজি আমিনুর রহমান বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বেসরকারি ফলাফলে জয় লাভ করেন। এই খবরে কলেজপাড়ায় আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে সড়কে দাড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এরমধ্যে হাসান আল ফারাবী জয় মিছিলে হঠাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। তার ছোড়া গুলি মিছিলে থাকা আয়াশ রহমান ইজাজের মাথায় বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
Posted ১০:০৩ পিএম | শুক্রবার, ০৭ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya