প্রিন্ট
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:03 pm
ব্রাহ্মণবাড়িয়া খাল ভরাট করার অভিযোগে ভরাটকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।
তিনি জানান, খাল ভরাট করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় গ্রামের মান্নান মিয়ার ছেলে মোবারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে আগামী ৫ দিনের মধ্যে খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে। তা না হলে দ্বিগুন জরিমানা করা হবে।
Posted ১০:০৩ পিএম | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya