শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৩ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচামরিচের লাগামহীনভাবে দাম নিয়ন্ত্রণ করতে অভিযান শুরু করেছেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (০৩ জুলাই) বেলা ১১ টা থেকে শহরের কাউতলী কাচাবাজারে এই অভিযান পরিচালনা শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

এ সময় প্রতিষ্ঠান গুলোতে কাঁচা মরিচের সঠিক মূল্য তালিকা না থাকা এবং উচ্চ মূল্যের কাঁচামরিচ বিক্রি করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে সততা বাণিজ্যলয়কে ৩ হাজার, মায়ের দোয়া সবজি আড়ৎ কে ১ হাজার টাকা, সুমন সবজি আড়ৎ কেকে ১ হাজার টাকা ও মো. জানু মিয়া সবজি আড়ৎ কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা জানু মিয়া ও সুজন আহমেদ জানান, আজকের পাইকারী বাজারে ২৮০ টাকা এবং খুচরা বাজারে ৩০০ দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। মূল্য তালিকা না থাকার দায়ে তাদের জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, চলমান কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণ রাখার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় তার সঙ্গে জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৫৭ পিএম | সোমবার, ০৩ জুলাই ২০২৩

The Daily Sarod |