শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় একই এলাকায় রেললাইন গরমে হলো বাঁকা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 8:10 pm

ব্রাহ্মণবাড়িয়ায় একই এলাকায় রেললাইন গরমে হলো বাঁকা

আবারও তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইন বাঁকা হয়েছে গেছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় রেল লাইনটি ফের বাঁকা হওয়ার খবর পায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার।

এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা একটার দিকে একই তীব্র গরমে একই স্থানের রেল লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি বহি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘন্টা চেষ্টার শুক্রবার বিকেল সাড়ে ৪টায় লাইনচ্যুত হওয়া বগি গুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল করে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত বগি গুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল থেকে ঢাকাগামী লাইনটি মেরামত করা হয়। পরে এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। আজ শনিবার সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গিয়েছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেব চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনেই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

The Daily Sarod |