শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় একমন গাঁজাসহ পিকআপ জব্দ, দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 9:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় একমন গাঁজাসহ পিকআপ জব্দ, দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় এক মন গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকা থেকে পিকআপটি গাঁজাসহ জব্দ করা হয়। এসময় পিকআপের চালকসহ দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা।

আটককৃতরা হলেন, জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি দক্ষিণ পাড়ার রওশন আলীর ছেলে মো. সোহাগ মিয়া (২৬) ও একই এলাকার রুবেল মিয়ার ছেলে শাহীন মিয়া (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান জানান, এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

Posted ৯:৫৬ পিএম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

The Daily Sarod |