শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলে থেকে বাসাবাড়িতে চুরি: ১০জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলে থেকে বাসাবাড়িতে চুরি: ১০জন গ্রেফতার

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাসাবাড়ির গ্রীল কেটে এবং তালা ভেঙে চুরি করা একটি চোর চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরআগে, গত দুইদিন ব্যাপী অভিযান চালিয়ে ঢাকা, নারায়নগঞ্জ ও জামালপুর সহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়৷ এসময় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদী উপজেলার আলীমাবাদের শওকত খানের ছেলে আরাফাত খান (১৯) ও মো. রাব্বি খান (২৩), পটুয়াখালীর মৃত শামসু মোল্লার ছেলে সাগর (২৮), ভোলার চরফ্যাশনের শামসুদ্দিনের ছেলে মো. কাশেম (১৯), কুমিল্লার চান্দিনার মৃত সফর মল্লিকের ছেলে মো. গোলাম হোসেন (৪৯), হবিগঞ্জের আজমিরীগঞ্জের মোহাম্মদ হেলালের ছেলে সাইদুল (২৭), ঝালকাঠির নলছিটির মৃত আবুল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (২৬), বরিশালের গৌরনদীর ইসমাঈল শরীফের ছেলে মো. হাসান (২৫),  নারায়ণগঞ্জের আড়াইহাজারের সিরাজের ছেলে মিরাজ (৩০) ও ময়মনসিংহের মৃত নূর হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৪)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে বাসাবাড়িতে তালা ভেঙে ও গ্রীল কেটে চুরি ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে এই চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজধানীর তাঁতী বাজার থেকে চুরি প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি জানান, তারা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, ঢাকায় সংগঠিত হয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে চুরি করে। যে এলাকায় চুরি করে, সেখানে আবাসিক হোটেলে গিয়ে থাকেন। তারপর দিনে হোটেল থেকে বের হয় ঘুরাফেরা করে ফ্ল্যাট এবং বাসা রেকি করে। কোন বাসা তালাবদ্ধ দেখলে তার বাইরে কয়েকজন সদস্য পাহারা দেয়, বাকি সদস্যরা বাসার তালা বা গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি করে। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, নেত্রকোনা জেলার সদর, যশোর জেলার কোতয়ালী, জামালপুর জেলার সদর, কিশোরগঞ্জ জেলার কোতয়ালী, ময়মনসিংহ জেলার কোতয়ালী, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একাধিক চুরির মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |