শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:24 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

‘দুনীতির বিরুদ্ধে ঐক্য বিশ্ব’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সহায়তায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।

সকালে ব্রাহ্মণবাড়িয়া সর্কিট হাউজ প্রাঙ্গণে দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহর বাইপাস সড়কে এসে শেষ হয়। র‍্যালী শেষে সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীল আলম।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. অমিনুল ইসলাম, সিভিল সার্জন মো. একরামউল্লাহ, অতিরিক্তি পুলিশ সুপার (সদর দপ্তর) জয়নাল আবেদিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি আবদুন নুর, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সদস্য মাহবুব খান বাবুল প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:২৪ পিএম | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |