শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে আরও ৩ কর্মদিবস না যাওয়ার ঘোষণা আইনজীবীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:17 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে আরও ৩ কর্মদিবস না যাওয়ার ঘোষণা আইনজীবীদের

বিভিন্ন দাবিতে আগামী ৩দিন ব্রাহ্মণবাড়িয়ার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) থেকে এই কর্মসূচি শুরু করেছে আইনজীবীরা। চলবে আগামী ৯ জানুয়ারি সোমবার পর্যন্ত। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার আদালতের এজলাসে কোন আইনজীবী যাননি। ফলে দূর্ভোগে পড়েছে বিচার প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ সংকট উত্তরণের বদলে তিনি উস্কে দিয়েছেন। আইনজীবীদের আলোচনার মাধ্যমে তিন দফা দাবিতে আজ থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। দাবি গুলো হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগারের অপসারণের, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে অনতিবিলম্বে অপসারণের এবং জেলা জজ কোর্টের দুর্নীতিবাজ দূর্বৃত্ত চাঁদাবাজ প্রধান নাজির মমিনুল ইসলামকে অপসারণ। এসব দাবি আগামী ৯ জানুয়ারির মধ্যে না মেনে নিলে আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারক মোহাম্মদ ফারুকের বিতন্ডা হয়। এরই জেরে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। এরপর থেকেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়।

গত কয়েকদিন যাবত এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আদালত পাড়া। গতকাল বুধবার আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কর্মবিরতিতে যায় ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েশন। এরই প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করে জেলা আইনজীবী সমিতি। বিক্ষোভ মিছিলে জেলা আইনজীবী সমিতি জেলা জজের অপসারণ দাবি করেন। আইনজীবীদের বিক্ষোভ মিছিলের পর পরই আইনজীবী সহকারী সমিতি আদালতে বেঞ্চ সহকারী-পেশকারদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে বিক্ষোভ করেন। তারা আইনজীবীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |