স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১০ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 11:36 am
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রয় মূল্য থেকে অতিরিক্ত দামে বিক্রয়ের দায়ে দুটি কাপড়ের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৯ এপ্রিল) শহরের কোর্ট রোডে এফএ টাওয়ারে অভিযান চালিয়ে লা-রোজা ও লাইক ফ্যাশন ওয়্যার নামে দুটি কাপড়ের দোকানকে এই জরিমানা করা হয়। তারা ক্রয় রশিদে যে দাম উল্লেখ করা আছে, এর চেয়ে অনেক বেশি দামে লাভ করে কাপড় বিক্রি করছিল।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে৷ এরই ধারাবাহিকতায় ফরিদ-আনোয়ারা (এফএ) টাওয়ারে অভিযান পরিচালনা করে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।
এরমধ্যে লা-রোজা নামক কাপড়ের দোকানে কোন প্রকার ক্রয় মূল্যের রশিদ দেখাতে না পাড়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷ আর লাইক ফ্যাশন ওয়্যার নামক দোকানে ক্রয় মূল্য থেকে অতিরিক্ত বেশি দামে বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Posted ১১:৩৬ এএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya