শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সাথে সংঘর্ষ, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৫ অগাস্ট ২০২৪   সর্বশেষ আপডেট : 8:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সাথে সংঘর্ষ, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) ও শাহীন চৌধুরী (৪৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কোড্ডা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত মহিবুল ইসলাম চঞ্চল জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে ও শাহীন চৌধুরী পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এই দূর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার ৫জন যাত্রী। ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল ও শাহীন মোটরসাইকেল যোগে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোড্ডায় রেলওয়ে ক্যাবিন ঘরের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশা সড়কের পাশে ছিটকে পড়ে।  এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন অটোরিকশার ৫জন যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৯ পিএম | রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

The Daily Sarod |