অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:29 am
নবম পে স্কেল অনুমদোনের খবরে সরকারি চাকরিজীবীরা খুশি হলেও বাজারে হঠাৎ অর্থ ব্যয় বাড়ার শঙ্কা জেকে বসেছে বেসরকারি খাতে কর্মরতদের মধ্যে। যা মূল্যস্ফাীতি বাড়িয়ে আরেক দফা ব্যয় বৃদ্ধির চাপে ফেলতে পারে তাদের।
এ অবস্থায় মূল্যস্ফীতির বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর মৌলিক চাহিদা পূরণের দাবি মেটাতে সরকারকে কর্মসংস্থান তৈরিতে বিশেষ নজর দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।
চলমান জ্বালানি সংকটের মধ্যে যখন বেশ চাপে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তখন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রভাব, বেসরকারি খাতে মজুরি বৃদ্ধির নতুন চাপ তৈরি করবে বলে মনে করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
বছরে ৩ হাজার ২০ মার্কিন ডলারের মাথাপিছু আয়ের বিপরীতে চরম আয় বৈষম্যের যাতাকলে পিষ্ট হওয়া সাধারণ মানুষ যেন নতুন করে বৈষম্যের শিকার না হয়, মূল্যস্ফীতি যেন তাদের মৌলিক চাহিদা পূরণে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সরকারকে বিশেষ নজর দেয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
Posted ১১:২৯ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya