শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রায়ণের ৬৬২টি জমিসহ ঘরের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 11:05 pm

বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রায়ণের ৬৬২টি জমিসহ ঘরের উদ্ধোধন

আগামীকাল বুধবার (২২ মার্চ) মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন নতুন ঘর। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আশ্রায়ণ প্রকল্পের ৪র্থ ধাপে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তরের পর জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, মুজিব বর্ষে আশ্রয়ণ-২-প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেনীর ভূমিহীন (যাদের জমি নেই, ঘরও নেই) তাদের পুর্নবাসনের জন্য চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চতুর্থ ধাপে ৬৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন। আগামী ২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পর ব্রাহ্মণবাড়িয়ার ৬৬২টি পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। এরমধ্যে সদর উপজেলায় ১০৫ টি পরিবার, বাঞ্ছারামপুরে ১২৬ টি পরিবার, নবীনগরে ১০০ টি পরিবার, আখাউড়ায় ৮ টি পরিবার, সরাইলে ৪৯ টি পরিবার, আশুগঞ্জে ২০ টি পরিবার ও নাসিরনগর উপজেলায় ২৫৪টি পরিবার রয়েছে। ইতিমধ্যেই সুবিধাভোগী ভূমি ও গৃহহীনদের নামে ভূমির দলিল নিবন্ধন করা হয়েছে।

তিনি জানান, লক্ষ্য অর্জিত হওয়ায় ওইদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। উপজেলাগুলো হচ্ছে-বিজয়নগর উপজেলা, নাসিরনগর উপজেলা, সরাইল উপজেলা, বাঞ্ছারামপুর উপজেলা, আশুগঞ্জ উপজেলা ও আখাউড়া উপজেলা। বাকী তিনটি উপজেলাকে পরবর্তী ধাপে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও জানান, আশ্রায়ণ প্রকল্পের ২ শতাংশ খাস জমিতে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর নির্মাণ করা দেওয়া হয়েছে। সবগুলো ঘর একই নকশায় তৈরী করা হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ওই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। প্রতিটি আশ্রায়ণ প্রকল্পে যেন শিশু কিশোরদের খেলার জন্যে কয়েকটি রাইড স্থাপনের জন্যে জেলা পরিষদকে অনুরোধ জানিয়েছেন বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

 

Facebook Comments Box

Posted ১১:০৫ পিএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

The Daily Sarod |