স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নকল কীটনাশক বিক্রয়ের দায়ে এক দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে প্রচুর পরিমানে সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক পাওয়া যায়। যা দোকানের মালিক মানিক মিয়া দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছিলেন বলে জানা যায়। ভবিষ্যতে এই ধরনের অপকর্ম আর করবেন না মর্মে অঙ্গীকার করায় এই অপরাধে ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
Posted ৮:৪৬ পিএম | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya