স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১০ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:09 pm
ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য উৎপাদনকারি দু’টি কারখানায় অভিযান চালিয়ে মো. হোসাইন নামে এক মালিককে ১০ দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পৌর এলাকার খৈয়াসারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
অভিযানে থাকা বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান সাংবাদিকদেরকে জানান, মো. হোসাইন নামে এক ব্যক্তি মেসার্স সাইফুল ফুড এন্ড প্রোডাক্ট নামে দু’টি কারখানা পরিচালনা করে আসছিল। দুটি কারখানায় বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে ওই দু’টি কারখানায় বিভিন্ন ধরণের জুস, চানাচুর, চিপস তৈরি করা হচ্ছিলো। এসব পণ্যে বিএসটিআইয়ের নকল মোড়ক ব্যবহার করছিলেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Posted ১০:০৯ পিএম | সোমবার, ১০ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya