জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৩ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 8:02 pm
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, ‘আমাদের পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পায়রা স্থল বন্দর সহ অসংখ্য উন্নয়ন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকে বিশ্বের মানুষ বলছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যে বাংলাদেশ বিএনপির সময় পর পর ৫ বার দূর্ণীতিতে বিশ্বে এক নম্বর রাষ্ট্র ছিল। এই বাংলাদেশ বিএনপির ব্যর্থতার কারণে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল।’
তিনি রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাজী আব্দুল জলিল মাঠে উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আহবায়ক কমিটি ঘোষণার র্দীঘ ৮ বছর পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, ২০১৪ নির্বাচন আর ২০১৮ নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পরে আপনাদের ভাবতে হবে। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কি না। যতদিন আপনাদের (বিএনপির) দলের নেতা থাকবে দুর্নীতিবাজ তারেক ও খালেদা জিয়া, ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। আপনাদের নিজেদের দলের লোকেরাই আপনাদের চোর বাটপার বলছে। তাই মানুষ আপনাদের ভোট দিবে না।
এসময় তিনি আরো বলেন, ২০০৬ সালে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামীলীগ নির্বাচনে আসলে ৩০ টি সিটও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে ৩০ সিটের নিচে নিয়ে পার্লামেন্টে যেতে হয়েছে। এদশের মানুষ তাকে শিক্ষা দিয়েছে। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে আপনারা পার্লামেন্টে ১০ সিটের নিচে নিয়েই আছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের নেত্রী এতিমের টাকা আতৎসাতের কারনে দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারাগারে বন্ধি। শেখ হাসিনার মায়ার কারনে তিনি এখন বাসায় আছেন। নির্বাচন করার যোগ্যতা তার নাই। দূর্নীতির কারনে একজন কারাগারে আরেকজন পলাতক।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর। প্রধান বক্তা হিসাবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
Posted ৮:০২ পিএম | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya