স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 11:25 pm
বিশিষ্ট তবলা বাদক ওস্তাদ তপন রায়কে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক সরোদ কার্যালয়ে অসুস্থ তপন রায়ের ছেলে অতুল রায়ের হাতে নগদ অর্থ তুলে দেন পরিষদের সাধারণ সম্পাদক সংগীত শিল্পী ড. বিশ্বজিৎ রায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সরোদের সম্পাদক বিশিষ্ট সংগীত শিল্পী পীযূষ কান্তি আচার্য ও বিশিষ্ট তবলা বাদক কিরণ রায়।
ওস্তাদ তপন রায় দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন। তিনি দেশের প্রখ্যাত সংগীতজ্ঞ প্রয়াত সুধীন দাসের সাথে সংগত করেছেন। এছাড়াও তিনি নজরুল ইনষ্টিটিউটে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পীদের সাথে তবলা সংগত করেছেন এবং অগ্নিবীণার প্রশিক্ষক ছিলেন।
Posted ১১:২৫ পিএম | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya