শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে দুই মোটরসাইকেলসহ ৪৮ কেজি গাঁজা ফেলে পালালো মাদক ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২১ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:38 pm

বিজয়নগরে দুই মোটরসাইকেলসহ ৪৮ কেজি গাঁজা ফেলে পালালো মাদক ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মাদক মুক্ত করতে সাড়াশি অভিযান চালাচ্ছে থানা পুলিশ। এরই অংশ হিসেবে সোমবার (২১ নভেম্বর) উপজেলার আলা দাউদপুরে এক অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা দুটি মোটরসাইকেল।

বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের গত আগস্ট মাসে এই থানায় চৌকস পুলিশ পরিদর্শক রাজু আহমেদ অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর রাজু আহমেদ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর একের পর এক অভিযানে বিপুল সংখ্যক মাদক উদ্ধার হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর মসজিদের পাশ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়ে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান স্যারের দিক নির্দেশে মাদক ব্যবসা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। এতে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | সোমবার, ২১ নভেম্বর ২০২২

The Daily Sarod |