স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০২ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 8:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক চাপায় ২ সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার (০২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের শশুই নামক এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)।
পুলিশ জানায়,শশুই নামক স্থানে মাধবপুরগামী সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে ২ জন সিএনজি চালিত অটো রিকশা আরোহী ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনার সময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস দূর্ঘটনায় কবলিত ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় মাইক্রোবাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।
Posted ২:০৬ পিএম | রবিবার, ০২ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya