জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০১ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 8:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সোমবার (০১ আগষ্ট) বিকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটে। নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, সোমবার বিকাল ৫ টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।
Posted ৮:১৩ পিএম | সোমবার, ০১ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya