স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 7:15 pm
ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শহীদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) ফয়জুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে শহীদুল হরষপুর গ্রামের বড়চাল প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরি করার সময় স্থনীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কীনা সেটি দেখা হচ্ছে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৭:১৫ পিএম | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya