জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:18 pm
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৪ ডিসেম্বর) ইসি এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহমেদকে রাঙ্গামাটির রাজস্থলীতে এবং খাগড়াছড়ির পানছড়ির নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলী করা হয়েছে।
ইসির সূত্র অনুযায়ী, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, বরিশাল বিভাগের দুজন, খুলনা বিভাগের চারজন, ময়মনসিংহ বিভাগের ছয়জন, সিলেট বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের ছয়জন এবং রংপুর বিভাগের দুই ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
Posted ১০:১২ পিএম | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya