স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ উপজেলার মাদক সম্রাট হিসেবে পরিচিত সজল মিয়াসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমান এই গাঁজাসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মন মিয়ার ছেলে সজল মিয়া- (৩০), একই গ্রামের মজনু মিয়ার ছেলে ফটিক মিয়া-(৩০), আবদুর রহমানের ছেলে সেলিম মিয়া-(৩৫), ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ হাসান মিয়া-(৪২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে আহাদ মিয়া- (৩০), ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের হীরা মিয়ার ছেলে মাসুম মিয়া- (৪৫)।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত সজল এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকের ১৩টি মামলা রয়েছে। অন্যরা মাদক পাচারের লেবার, লাইনম্যান ও ক্রেতা- বিক্রেতা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৯:৫৭ পিএম | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya