স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০১ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রীর সাথে অভিমান করে মো. শাওন (২২) নামে এক অটোরিকশা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১ নভেম্বর) সকালের দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অটোরিকশা চালক শাওন নুরপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।
পরিবার ও পুলিশ জানিয়েছে, শাওন বিয়ের পর থেকে তার স্ত্রী তানজিনাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। শাওন বিভিন্ন পুরুষের সাথে তার তানজিনাকে পরকীয়া আছে বলে সন্দেহ করতেন। এসব কারণে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। বুধবার সকাল সবার অগোচরে বসত ঘরের তীরের সঙ্গে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন শাওন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, এক অটোরিকশা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৯:২৯ পিএম | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya