শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে শ্বশুরকে হত্যা করে ৬ বছর পলাতক, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পুত্রবধূ গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:59 pm

বিজয়নগরে শ্বশুরকে হত্যা করে ৬ বছর পলাতক, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পুত্রবধূ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোছা. শিপু বেগম (৪০) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  শিপু বেগম উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জসিম মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ২০১৫ সালে পারিবারিক কলহের জেরে  পাইকপাড়া গ্রামের কাচা বালাকে শ্বাসরোধ করে হত্যা করে তার পুত্রবধূ শিপু বেগম। হত্যার পর পুলিশ শিপুকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় সে জামিন পেয়ে ২০১৭ সালে সৌদি আরবে পালিয়ে যায়। হত্যা মামলায় পলাতক থাকা অবস্থায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দীর্ঘ ৬ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত শিপু বেগম বুধবার নিজ বাবার বাড়ি খাদুরাইলে ফিরেন।

তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত শিপু বেগম ফেরার খবর পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপপরিদর্শক শরিফুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে শ্বশুরকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিপু বেগমকে গ্রেপ্তার করেন।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

The Daily Sarod |