শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে মাদকসেবন করতে সাংবাদিক সাজলেন প্লাস্টিক ব্যবসায়ীরা, অত:পর..

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:52 pm

বিজয়নগরে মাদকসেবন করতে সাংবাদিক সাজলেন প্লাস্টিক ব্যবসায়ীরা, অত:পর..

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে সাংবাদিক পরিচয়ে মাদক সেবন করতে এসে আটক হয়েছেন ৫ প্লাস্টিক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাহারপুর ইউনিয়নের খাটিংগা এলাকায় থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মূলগাওয়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী(২৮), একই এলাকার মোহাম্মদ আবুলের ছেলে মো৷ জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জের ভৈরবের বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫) একই এলাকার মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০), নরসিংদীর পলাশের আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। এরমধ্যে জুনায়েদ প্রাইভেটকার চালক এবং বাকি সবাই প্লাস্টিক ব্যবসায়ী।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খাটিংগা সেতুর উপর চেক পোস্ট পরিচালনা করছিল পুলিশ। এসময় একুশে নিউজ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকার আসলে এতে চালকসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন৷ তাদের প্রাইভেটকারে একটি মাইক্রোফোন এবং গলায় ফিতা ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ৫ জন ব্যক্তির নাম ঠিকানা যাচাই বাছাই করে জানা যায় তারা সাংবাদিক নন, তারা প্লাস্টিক ব্যবসায়ী। এক পর্যায়ে তারা স্বীকার করেন মাদক সেবন করেছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |