শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে মহাসড়কে পড়েছিল পথচারীর মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:40 pm

বিজয়নগরে মহাসড়কে পড়েছিল পথচারীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত গাড়ির চাপায় মো. মনজু মিয়া (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বুধন্তী ইউনিয়নের কাজী রফিকুল ইসলাম ইট ভাটার সামনে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। নিহত মনজু মিয়া নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা সনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

The Daily Sarod |