বিজয়নগরে বিপুল পরিমান ইয়াবা-ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৬ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : ১০:২৯ অপরাহ্ণ

বিজয়নগরে বিপুল পরিমান ইয়াবা-ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ কাকন মিয়া-(৩৫) ও আল-আমিন-(৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাকন মিয়া ও আল-আমিন সরাইল উপজেলাপর শাহবাজপুর আমিনপাড়া গ্রামের হিরন মিয়ার ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-০৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১-এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। পরে পিকআপ ভ্যানে তল্লাশী করে ২হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ি।তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

dainiksarod |