শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:03 pm

বিজয়নগরে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার হাতে এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীন (৫৫)কে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা জানান, এনায়েত মাদকাসক্ত ছিল। সে মাদকের টাকার জন্যে পরিবারে চাপ দিয়ে অশান্তি তৈরি করতো, তা না পেলে চুরিও করতো। এই অবস্থায় তার পিতাকে তাকে বিদেশ পাঠায়। কিন্তু সেখানে গিয়েও সে থাকেনি। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্যে উৎপাত শুরু করে। এনিয়ে পরিবারে অশান্তি চলছিল। রোববার রাতে এনায়েত ঘরে নেশার টাকার জন্যে ঝগড়া করে। এসময় পিতা পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হলে এরই একপর্যায়ে এনায়েতের মাথায় রড দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত দুইটার দিকে ইন্তেকাল করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর পিতাকে আটক করা হয়েছে। সকালে মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৩ পিএম | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |