জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৯ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ যোগে পাচারের সময় ৩ হাজার কেজি এমওপি সার জব্দ করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর নামক স্থান থেকে পিকআপটি আটক করা হয়েছে।
এসময় পাচারের সাথে জড়িত সজিব মিয়া (২৫) নামক এক যুবককে আটক করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. শাব্বির আহমেদ জানান,বিজয় নগর উপজেলার চরইসলামপুর মেসার্স জাকির হোসেন ট্রেডার্স থেকে পিকআপ ভ্যানে করে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা ৩ হাজার কেজি সার আশুগঞ্জ উপজেলায় সজিব মিয়া নিয়ে যাচ্ছিল।
এসময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর থেকে পিকআপ সহ ওই সার জব্দ করা হয়। এব্যাপারে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
Posted ৯:০৭ পিএম | সোমবার, ১৯ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya