শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে পলাতক মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:37 pm

বিজয়নগরে পলাতক মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মাদক ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম প্রকাশ জহিরের বাড়ির মালামাল ক্রোক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে জহিরের বাড়িতে অভিযান চালিয়ে একটি ড্রেসিং টেবিল ও একটি খাট ক্রোক করা হয়। জহির কাশিনগর গ্রামের জজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, বিচারাধীন মাদক মামলায় পলাতক থাকায় জহিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। জহির আদালতে উপস্থিত না হওয়ায় তার অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের আলোকে পুলিশ অভিযান চালায়।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পিএম | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

The Daily Sarod |