স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০১ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোয় চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর দুইটার আগে মাইকিং করার দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ও চেয়ারম্যান প্রার্থী আল জাবের (আনারস প্রতীক) এর সমর্থক।
শনিবার (০১ জুন) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বিভিন্নস্থানে গিয়ে বিধি লংঘনের অভিযোগ দেখতে পেয়ে এসব জরিমানা আদায় করেন। এ সময় প্রার্থী ও তাঁর সমর্থকদেরকে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
Posted ১০:২৫ পিএম | শনিবার, ০১ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya