শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে নিখোঁজের ২০ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:33 pm

বিজয়নগরে নিখোঁজের ২০ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর আবদুল মালেক-(৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার চর-ইসলামপুরের মধ্যগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আবদুল মালেকের বাড়ি বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চাউরাখলা গ্রামে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ পরিবারের বরাত দিয়ে জানান, গত বুধবার বিকেল ৫টার দিকে চর-ইসলামপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে নৌকা দিয়ে রওয়ানা হন বৃদ্ধ আবদুল মালেক। পথিমধ্যে তিনি নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মধ্যগঙ্গা নদী থেকে আবদুল মালেকের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, লাশের সুরতহাল শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

The Daily Sarod |