শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে নদীর তীরে পড়েছিল গলায় ওরনা প্যাঁচানো যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৯ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:08 pm

বিজয়নগরে নদীর তীরে পড়েছিল গলায় ওরনা প্যাঁচানো যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীর তীর থেকে পরিচয় বিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুর এলাকা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, রামপুরায় তিতাস নদীর তীরে এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। যুবকের গলায় ওরনা বাধা ছিল। পড়নে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট ও গোল গলার গেঞ্জি। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় কিছুই বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে। এছাড়াও মরদেহের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | সোমবার, ২৯ মে ২০২৩

The Daily Sarod |