জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 9:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। এই ঘটনায় পুলিশ ৩৬জনকে আটক করেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮৭জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউসার মিয়ার সাথে মাদ্রাসা শিক্ষক জয়নালের গোষ্ঠীর নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি কাউসারের মেয়েকে জয়নালের পক্ষের মহসীন নামক এক যুবক জোর পূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ আছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বুধবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা করা হয়েছে। এই ঘটনায় বিকেল পর্যন্ত উভয় পক্ষের আহত সংখ্যা অন্তত শতাধিক জনে দাঁড়িয়েছে। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ৩৬জনকে আটক করা হয়েছে। এই ঘটনা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Posted ৯:৫৬ পিএম | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya