স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 7:24 pm
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ইসলামপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল বগুড়া জেলার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায অপর এক ট্রাক চালকও আহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকামূখী পাথরবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটমূখী আলু বোঝাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাথরবাহী ট্রাকের চালক সাইদুলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর এক চালককে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানাযায়নি। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Posted ৭:২৪ পিএম | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya