স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে নাসরিন (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরীর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে, শুক্রবার রাতে উপজেলার হরষপুর রেলস্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে ওই কিশোরী নিহত হয়।
নাসরিন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের গাজী রহমানের মেয়ে। নাসরিন মানুষিক রোগী ছিলেন।
নিহত নাসরিনের বাবা গাজী রহমান জানান, নাসরিন গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। এলাকায় মাইকিং করেও নাসরিন খোঁজ মিলেনি৷ দুদিন পর শনিবার বেলা ১০টার দিকে হরষপুর রেললাইন পাশ থেকে নাসরিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন পুলিশ। পরে তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে নাসরিনের মরদেহ পান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটে পড়ে এক কিশোরী নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
Posted ১০:১৯ পিএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya